মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
গতকাল সোমবার রাতে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্নিপাড়া বাজারের পূর্বে হাফেজিয়া মাদ্রাসার নিকটে নামুজা সড়কে ডাকাতির প্রস্তুতির সময় রাত সাড়ে ১০টার এদের ঘোরাফিরাই সন্দেহ হইলে স্থানীয় জনগন এই পাঁচজনকে আটক করে এবং এদের কাছ থেকে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাতকে আটক করে গনধোলাই দিয়ে থানা পুলিশে তুলে দেন।
আটকৃত ৫ ডাকাত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার মৃত মোজামের পুত্র স্বাধীন (৩২), একই উপজেলার আলীগ্রামের শামসুদ্দিননের পুত্র মেজবাউল হাসান নাঈম (৩২), বুলুর পুত্র জাকারিয়া (২২), একই উপজেলার সংসারদীঘি গ্রামের মোজাফফর হোসেনের পুত্র মনির হোসেন (২৪) ও হযরত আলীর পুত্র রাকিবুল ইসলাম (২১)।
আটককৃতদের কাছ থেকে স্থানীয় জনগন বার্মিজ চাকু সহ ৮ ধরনের দেশীয় অস্ত্র এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
জানা গেছে দেশীয় অস্ত্র নিয়ে ৮/৯ জনের একটি ডাকাত দল কর্ণিপাড়া বাজারের আশে পাশে রাস্তায় ডাকাতি করার প্রস্তুতিকালে জনগন ডাকাতদের ধাওয়া করলে দেশীয় অস্ত্র সহ ৫ জন ডাকাত জনগনের হাতে ধরা পরে এবং এ সময় বাঁকিরা পালিয়ে যায়।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪