মোঃ হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার:
বগুড়ার কাহালু পৌর সদরে পাল্লাপাড়া গ্রামে গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ঔ গ্রামবাসীর সূত্রে জানা যায় যে,বিদ্যুৎ বিলের টাকা ও টিউবওয়েল এর পানি খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে প্রথমে কথা কাটাকাটি, পরে এক পর্যায়ে দুই ভায়ের মধ্যে মারামারি ঘটনা ঘটে।
মারামারির এক পর্যায়ে ছোট ভাই মোজাম্মেলের হাতের ছুরিকাঘাতে বড় ভাই পলাশ ও তার স্ত্রী গুরুতর আহত হয়। পরে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে পলাশের স্ত্রী সেখানেই মারা যান। বর্তমানে বড় ভাইয়ের অবস্থা আশংকাজনক রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা লিপিবদ্ধ হয় নাই। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪