মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
রবিবার বগুড়ার কাহালু থানা পুলিশ বেলা সাড়ে ১০ টার দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিবির পুকুর বাজারের কীটনাশক ঔষধের দোকান চুরির মামলায় আন্তঃজেলা চোর চক্রের সদস্য আনিছুর রহমান (৩৪) কে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত আনিছুর রহমান বগুড়ার আদমদীঘি উপজেলার তেতুলিয়া দক্ষিনপাড়া গ্রামের মৃত ফেরদৌস প্রামানিকের পুত্র।
কাহালু থানা পুলিশ জানান, গত ১৭/০৪/২৫ ইং তারিখ রাতে কাহালুর বিবিরপুকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিমের দোকান ঘরের টিনের চালা কেটে মই দিয়ে ভিতরে নেমে দোকানের গোডাউন থেকে নগদ ৭০ হাজার টাকা এবং ৬০/৭০ লক্ষ টাকার সিনজেনটা কোম্পানির কীটনাশক ঔষধ চুরি করে নিয়ে যায় চোরের দল। এ সময় তারা গোডাউনের সিসি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে যায়।
কাহালু থানার এস আই মাসুদ করিম জানান, গ্রেফতারকৃত আসামী আনিছুর রহমান চোর চক্রের সক্রিয় সদস্য , তার বিরুদ্ধে আদমদীঘি থানায় ২টি মামলা রয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪