মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিঙ্গার পাড়া গ্রামে শনিবার ভোর ৬ টার দিকে অত্র গ্রামের মৎস্য চাষী জালাল উদ্দিনের পুকুর হতে বিদ্যুৎপৃষ্টে নিহত পুকুর পাহারাদার আমজাদ হোসেন (৬০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত আমজাদ হোসেন উক্ত গ্রামের মৃত আবেদ আলীর পুত্র।
গ্রামবাসী সূত্রে জানা যায়, পুকুর মালিক জালাল উদ্দিন তার পুকুরে মাছ চুরি রোধ করার জন্য রাতে পুকুরের চারপাশে জিয়া তারের সাথে বিদ্যুৎ দিয়ে রাখেন।
রাতের কোন এক সময়ে তার পুকুরের পাহারাদার আমজাদ হোসেন উক্ত তারের সাথে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
ভোর ৬ টার দিকে পাহারাদার আমজাদ হোসেনের ছেলে সাইদুল ইসলাম মাঠে গরু নিয়ে যাওয়ার পথে তারের সাথে জড়ানো তার মরদেহ দেখতে পায়। পরে প্রতিবেশী লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। গ্রামবাসী আরোও জানান, ইতিপূর্বেও উক্ত পুকুরে বিদ্যতায়িত হয়ে ২ ছাত্র আহত হয়েছিল।
খবর পেয়ে কাহালু থানার এসআই জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪