মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
রবিবার বগুড়ার কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কাহালুর জয়তুল গ্রামের বহুল আলোচিত মৎস্যচাষী সেকেন্দার আলী হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি মেহেদী হাসান (২৮)কে জয়তুল গ্রাম থেকে মাদকসহ গ্রেফতার করেছেন । এ সময় তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন ও ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার কর হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান কাহালু সদর ইউনিয়নের জয়তুল পশ্চিম পাড়ার আব্দুল হান্নানের পুত্র।
থানা পুলিশ জানান , এ ছাড়াও মেহেদী হাসানের বিরুদ্ধে, গাড়ি ভাঙচুর সহ একাধিক মামলা রয়েছে।আজ সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪