মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালুর মাদক সম্রাজ্ঞী সালিমা বেগম ওরফে সালি (৬০) কে মাদক সহ আবারও গ্রেফতার করেছেন কাহালু থানা পুলিশ।
কাহালু থানার এএসআই মোজাম্মেল হক, এএসআই শাহিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে কাহালু বাজার সিএনজি স্টেশনের পাশ্বে মাইশা হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সালিমা বেগম সালিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সালিমা বেগম সালি উপজেলার লক্ষীপুর মলপুকুর (বর্তমান ঠিকানা) গ্রামের মৃত হারেজ আলীর স্ত্রী।
ইতিপূর্বেও থানা পুলিশ তাকে মাদকসহ গ্রেফতার করে ছিলেন , তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। সে আদালত থেকে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন।
থানা পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করে আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করেছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪