মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
৫ আগস্ট বগুড়ার কাহালুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ মনিরুল ইসলাম মনিরের কবরে কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বীরকেদার মিয়া পাড়া গ্রামের জুলাই অভ্যূত্থানে শহীদ হওয়া মনিরুল ইসলাম মনিরের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কাহালু পৌর প্রশাসক রেবেকা সুলতানা ডলি, কাহালু থানা অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইনাম আহমেদ, প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল মালেক, সিনিয়র মৎস্য কর্মকর্তা নূর নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ,বীরকেদার ইউপি চেয়ারম্যান ও উপজলো বিএনপির সহ সভাপতি মোঃ সেলিম উদ্দিন, এস আই মাসুদ রানা, শহীদ মনিরের পিতা শাসসুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে শহীদ মনির সহ জুলাই অভ্যূত্থানে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেএক দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪