মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
সোমবার দুপুরে বগুড়ার কাহালুর সদর ইউনিয়নের কচুয়ায় অবস্থিত রাজ রাণী পার্কে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু - নন্দীগ্রাম এলাকার মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ,খ,ম, তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দীন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম সরদার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর আলম, উপজেলা কৃষকদলের সহ সভাপতি হারুন অর রশিদ, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান,সহ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহিম আহমেদ সুমন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন সহ সদর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পদপদবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪