মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
রবিবার দুপুরে বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগের বগুড়া জেলা দপ্তর সম্পাদক মাসুদ পারভেস সুইট (৩৮) কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। ১নং বুড়ইল ইউনিয়নের কালানী বাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাসুদ পারভেজ সুইট ১নং বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামের রাজা মিয়ার ছেলে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার এসআই রাজিব জানান, মাসুদ পারভেজ সুইট এজাহার নামীয় আসামী। এছাড়াও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাসুদ পারভেজ সুইটকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪