মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের খোদাবন্দবালা গ্রামে এক মোবাইল কোর্ট অভিযানে একজন ব্যক্তি বিনা অনুমতিতে মাটি কাটার ও কৃষি জমি ভরাটের দায়ে দণ্ডিত হয়েছেন।
বুধবার বিকেলে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব জান্নাতুল নাইম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনাব মোঃ তোজাম্মেল আলী মোল্লা (৭৫) কে অবৈধভাবে মাটি কাটার সময় হাতে নাতে আটক করা হয়। তিনি স্বীকার করেন যে, তিনি কোনো অনুমতি না নিয়েই কৃষি জমিতে ভরাট কাজ চালিয়ে যাচ্ছিলেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়।
অভিযানে শাজাহানপুর থানার পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪