মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কৃষক লীগের উপজেলা সহ-সভাপতি আলালউদ্দিন (৪৮),কে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ। আলালউদ্দীন উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ পূর্ব পাড়ার মৃত গমির উদ্দীন ছেলে।
শনিবার (৩১শে মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সুজাবাদ পূর্বপাড়াস্থ আসামির নিজ বসতবাড়ি হইতে তাকে গ্রেপ্তার করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি আলালউদ্দীন বিএনপি নেতা ফোরকান হত্যা মামলার এজহার নামীয় আসামি।
আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪