মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার ইসলামি শিবির নেতা মেরাজুল ইসলাম তমাল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। নিহত তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং সে নয়মাইল জামালপুর এলাকার ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ছিল।
শুক্রবার (১৩ই জুন) সকাল ৯ টায় কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাইঘাট এলাকা থেকে নিখোঁজ তমালের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
প্রতিবেশীসূত্রে জানাগেছে, গত (১১ জুন) বুধবার সকালে বাবা-মা সহ পরিবারের ১১ জন সদস্য মিলে এক সাথে বেড়াতে যায় কাজিপুর উপজেলাধীন যমুনা নদীর মেঘাই ঘাটে। সেখানে মামাতো ভাইয়ের সাথে যমুনা নদীতে গোসল করতে নেমে। এক পর্যায়ে নদীতে গোসল করা অবস্থায় মামাতো ভাইয়ের সাথে সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করে তমাল। তার কিছুক্ষণ পর খবর পাওয়া যায় তমাল নদীতে ডুবে গেছে। তারপর থেকে ফায়ার সার্ভিস ও ডুবারিরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর আত্মীয়-স্বজনরা যমুনা নদীর বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করছিল। আজ তৃতীয় দিন শুক্রবার সকাল ৯ টায় নদীর ঐ একই স্থানে তার মরদেহ হঠাৎ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা তমালের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন। এই ঘটনায় নয় মাইলের জামালপুর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানাগেছে আজ শুক্রবার বাদ জুম্মা নিহত তমালের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪