রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রণোদনার মাধ্যমে কৃষিকাজে উদ্বুদ্ধ করছে সরকার। প্রণোদনায় কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়া শিবগঞ্জে ৩৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। সভাপতিত্ব এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো: আপেল মাহমুদ, রাজিব হাসান, উপজেলা ভেটেরিনারি সার্জন তুসার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং কৃষক প্রতিনিধি জনাব মো: আতিকুর রহমান সুজন। উপস্থিত সকল বক্তারা শিবগঞ্জ এ আউশ ধানের আবাদ বৃদ্ধির উপর বক্তব্য প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪