মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
সোমবার বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু’টি ক্লিনিকের ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুর ১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
তিনি উপজেলার মোকামতলা বাজারে সালেহা ডায়াগনস্টিক সেন্টার ও হেল্থ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মেডিকেল প্র্যাক্টিস এবং বে-সরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৮ ধারার অপরাধে ১৩ ধারায় ৫ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ লক্ষ টাকা সালেহা ডায়াগনস্টিক সেন্টারের এবং হেল্থ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীনসহ প্রশাসনের আর ও অনেক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪