মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শেরপুর উপজেলার চন্ডিজান গ্রামের করতোয়া নদী সংলগ্ন শ্মশানঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মুখমন্ডল ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ই এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরেই শ্মশানঘাট এলাকা থেকে দুর্গন্ধ আসছিল। আজ দুপুরে মাজেদা খাতুন নামে মহিলা ছাগল নিয়ে গেলে জঙ্গলের মধ্যে লাশটি দেখতে পায় থানায় খবর দেয়া হলে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
শেরপুর থানার উপ-পরিদর্শক এসআই রবিউল ইসলাম জানান, অজ্ঞাতনামা ঐ ব্যক্তির পরনে শুধুমাত্র চেক লুঙ্গি ছিল। শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া না, গেলেও মুখ মন্ডল আগুনে ঝলসে দেওয়া হয়েছে বলে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে বলে ধারনা করছে পুলিশ।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে বগুড়া ও সিরাজগঞ্জ সিআইডি টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। সিআইডি তদন্তের পর ময়না তদন্তের জন্য মরাদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪