মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রাজু আহম্মেদ ওরফে রনি (২৬)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিএসসি বগুড়া। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বগুড়া শেরপুর উপজেলার দক্ষিণ কাফুরা মাছের আড়ৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, শেরপুর থানার মামলা নং–৩৮, তারিখ: ১৮/০৮/২০২০, জিআর নং–৩৪৭/২০ (শেরপুর), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর ৮(ক) ধারায় রনির বিরুদ্ধে ১ বছরের সাজা প্রদান করা হয়। সে দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক ছিল।
গ্রেফতারকৃত রনি বগুড়া জেলার শেরপুর থানার হোসনাবাদ মধ্যপাড়ার মোঃ আব্দুর রউফের ছেলে। তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪