মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া শহরের কইপাড়ায় প্রেমের বিয়ের মাত্র এক মাসের মাথায় আফিয়া আকতার শম্পা (১৯) নামে এক নববধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, শম্পার স্বামী রিয়াজুল জান্নাতই তাকে হ'ত্যা করেছেন। ঘটনার পর উ'ত্তেজিত এলাকাবাসী রিয়াজুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শম্পা কাহালু উপজেলার মুরইল পোড়াপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে।
স্বজনরা জানান, প্রেমের সূত্র ধরে প্রায় এক মাস আগে শম্পা বাড়ি থেকে পালিয়ে রিয়াজুল জান্নাতকে বিয়ে করেন। বিয়ের পর দাম্পত্য জীবন শুরু করতে তারা শহরের কইপাড়ায় একটি বাড়ি ভাড়া নেন। কিন্তু কিছুদিন না যেতেই প্রকাশ পায় রিয়াজুলের যৌতুকের লোভ। সে শম্পার বাবার কাছে ৬ লাখ টাকা ও একটি আরওয়ান ফাইভ মোটরসাইকেল আনার জন্য চাপ দিতে থাকে।
এই দাবিতে রাজি না হওয়ায় শম্পাকে প্রায়ই নির্যাতন করতো রিয়াজুল। স্বজনদের অভিযোগ, ধারাবাহিক নির্যাতনের এক পর্যায়ে গতকাল সন্ধ্যায় শম্পাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় এবং পরে এটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়।
নিহতের এক চাচা জানান, মৃত্যুর মাত্র ২০ মিনিট আগে শম্পা বাবাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, ‘বাবা, আমার স্বামী আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, আমাকে বাঁ'চাও।’ খবর পেয়ে স্বজনরা ভাড়া বাড়িতে গিয়ে শম্পার নিথর দে'হ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী এসে জানালার সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশ দেখতে পান।
এলাকাবাসী ঘটনাস্থলেই রিয়াজুল জান্নাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪