মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া গাবতলী মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হোসেনপুর গ্রামের রফিকুল মন্ডলের ছেলে মোহাম্মদ রাব্বী মিয়া (২৭) কে অবৈধ নিষিদ্ধ ১শত গ্রাম শুকনা গাঁজাসহ এবং করিম পাড়া গ্রামের জনাব আলীর ছেলে মুকুল হোসেন, ভাইগুনি গ্রামের সহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম, দুর্গাহাটা গ্রামের মৃত অতুল রায়ের ছেলে অন্তর রায়, একই গ্রামের কবো কসাই এর ছেলে জাকিরুল ইসলাম, পাঁচ কাউনিয়া গ্রামের খোদাবক্সের ছেলে জয়নাল আবেদীন, শিলদাহবাড়ি এলাকার জনৈক রিপনের স্ত্রী মারুফ আক্তার ও একজন আসামীকে গ্রেপ্তারি মূলে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গাবতলী পৌরসভার চাকলা দক্ষিণপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে মিল্লাত হোসেন এর নিজ ঘরের বিল্ডিংয়ের ছাদ হইতে বিশেষ কায়দায় টবে রোপনকৃত অবৈধ নিষিদ্ধ একটি গাঞ্জার গাছ উদ্ধার করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা অজু করা হয়। মিল্লাত ঘটনার পর হইতে পলাতক আছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শুক্রবার (১৬ই মে) গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, অভিযান অব্যাহত থাকবে বলে আরও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪