আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০০পিস ইয়াবাসহ মিন্টু আলী (৪৬) নামের এক বাস যাত্রীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (৬ জুন) বেলা ১০টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় ট্রাক্টর শ্রমিক অফিসের সামনে নওগাঁগামী হানি এন্টারপ্রাইজ নামক একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় উল্লেখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিন্টু আলী নওগাঁ সদরের আরজি মধ্যপাড়ার ইউসুফ আলী প্রামানিকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, শনিবার সকালে বাসে নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১০টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির সান্তাহার হবিরমোড় ট্রাক্টর ইউনিয়ন শ্রমিক অফিসের সামনে চেকপোস্ট বসানো হয়। পরে চট্টগ্রাম হতে ছেড়ে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো- ব ১৪-৪০০৮ রেজি: নম্বরের হানি এন্টারপ্রাইজ নামক একটি বাস থামিয়ে তল্লাশি করা হলে যাত্রীবেশে বাসের সিটে বসা মিন্টু আলীকে তল্লাশি করা কালে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪