মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি: শনিবার সকাল দশটার দিকে বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিংড়া পাড়া গ্রামে মাটির দেয়াল চাপায় মো. ফেরদৌস আলী বাবু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মৃত আব্দুল আলী প্রামানিকের ছেলে।
নিহত বাবু পার্শ্ববর্তী খোরশেদ আলী (পিতা মৃত সানাউল্লাহ) এর মাটির বাড়ির দেয়াল ভাঙার কাজ করছিলেন । এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে তার ওপর, ফলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪