মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি
ঈদের কোরবানির পশুর চামড়া নিয়ে চরম বিপাকে করছেন চামড়া ব্যবসায়ী ও বিক্রেতারা।ছাগলের চামড়ার দাম ১০ টাকা, গরুর ৩০০
চামড়া বিক্রি করতে না পেরে চামড়া নিয়ে অনেকেই পথে পথে ঘুরছেন। এদিকে ছাগলের চামড়া ১০ টাকা, গরুর চামড়া গড়ে ৩০০ টাকায় কিনছেন ব্যবসায়ীরা।
বগুড়ার বিভিন্ন পশু মালিকের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে জানা যায় , ৩ লাখ ৬০ থেকে ৩ লাখ ৮০হাজার টাকায় গরু কিনে কোরবানি দিয়ে চামড়া বিক্রি করেছেন মাত্র ২৮০ থেকে ৩০০টাকায়।
অনেকেই ক্রেতা না পেয়ে স্থানীয় মাদ্রাসাগুলোতে দান করে দিচ্ছেন চামড়া।
বগুড়া নগরের নামাজগড় হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, ‘বিভিন্ন এলাকার মানুষেরা মাদ্রাসায় চামড়া দান করেছেন। ১৭৬টি ছাগলের চামড়া বিক্রির জন্য নগরের বাদুরতলা ব্যবসায়ীদের কাছে ১০ টাকা পিস দরে বিক্রি করতে হয়েছে, তাতে গাড়ি ভাড়াও ওঠেনি।’
বাদুরতলার বিভিন্ন চামড়া ব্যবসায়ী বলেন, ‘সরকার শুধু দাম নির্ধারণ করেছে কিন্তু সরকার তো চামড়া কিনছে না, আমরা আমাদের দামে কিনছি। সবচেয়ে বড় গরুর চামড়া ৭০০ টাকা, নিচে ৫০ টাকা পিস দরেও কিনছি। তাও ঢাকায় ট্যানারির কাছে কেনা দামে বিক্রি করতে পারব কি না, সন্দেহ আছে। ফলে চামড়া কিনেও বিপাকে আছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলায় ছোট-বড় ৩৪৫ চামড়া ব্যবসায়ীর মধ্যে চামড়া কিনছেন মাত্র ১৫৬ জন।
জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, সরকারি দরে চামড়া কিনলে পথে বসতে হবে। কারণ, ওই দামে ঢাকার ট্যানারি মালিকরা আমাদের থেকে চামড়া কিনবে না। এছাড়া ট্যানারি মালিকরা প্রতি বছরেই আমাদের থেকে বাকিতে চামড়া কিনে সময়মতো দাম পরিশোধ করে না। এখনও গত বছরের পাওনা আছি ১৬ কোটি টাকা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪