মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বুধবার সকাল দশটায় বগুড়ায় র্যালি, আলোচনা সভা এবং সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হলো ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।”
গুড়ার জেলা প্রশাসক চত্বরের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রকনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসাদুজ্জামান এবং সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম।
বক্তারা বলেন, মানবিক রাষ্ট্র গঠনে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, জীবনমান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠান শেষে জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৪টি হুইলচেয়ার এবং ৬টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪