গণ সংবাদ ডেস্ক,
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বড় হচ্ছে। আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্তর্বর্তী সরকারের নতুন পাঁচ উপদেষ্টা মনোনীত হলেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, আকিজ-বশির গ্রুপের এমডি সেখ বশির উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. সাইদুর রহমান। এদের মধ্যে দুইজন উপদেষ্টা হিসেবে আজ শপথ নেবেন না বলে জানা গছে।
আজ যে তিনজন উপদেষ্টা নিলেন তাঁরা হলেন শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক করা হয়েছিল মাহফুজ আলমকে। অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ওইদিন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জন উপদেষ্টার মধ্যে ১৪ জন শপথ নেন। এরপর পর্যায়ক্রমে বাকি তিনজনও শপথ নেন। সবশেষ গত ১৭ আগস্ট দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা শপথ নেন। ফলে উপদেষ্টা পরিষদের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২১ জনে। এরপর এসব উপদেষ্টাদের দফতর বন্টন করা হয়। তবে এখন পর্যন্ত একাধিকবার উপদেষ্টাদের দফতর পুন:বন্টন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪