প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:১৩ পি.এম
বদলগাছিতে যৌথ বাহিনীর চেকপোস্টে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

মোঃ ফরহাদ হোসেন, গণ সংবাদ নিউজ ডেস্ক:
নওগাঁর বদলগাছী থানা এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৭টা ৪৫ মিনিটে বদলগাছী ইউনিয়নের চার রাস্তা মোড় এলাকায় বদলগাছী থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা মোস্তাকিম হোসেন (২৫) ও জাহাঙ্গীর হোসেন (২৬) কে আটক করা হয়।
তল্লাশিতে তাদের কাছ থেকে ৮০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন রানার মোটরসাইকেল (কালো-নীল রঙের) জব্দ করা হয়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলার সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ এবং যৌথ বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪