বিশেষ প্রতিনিধি,
নওগাঁর বদলগাছিতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় আব্দুল করিম ওরফে চয়েন (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
২৫ এপ্রিল (শুক্রবার) বিকালে বদলগাছি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল করিম (চয়েন) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের গছিম উদ্দিনের ছেলে। তিনি পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বদলগাছী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য।
থানা সূত্রে জানা যায়, ইউপি সদস্য করিমের স্ত্রী বাদী হয়ে জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। আদালত ২০২৪ সালে করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্জাহান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আব্দুল করিম (চয়েন) মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বুলেটের অনুসারী।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪