
বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছিতে হঠাৎ 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বালুভরা বাজারে এ ঘটনা ঘটে।
'জয় বাংলা' স্লোগান দেওয়া যুবকের নাম রাশেদুল ইসলাম (২৮)। সে উপজেলার বালুভরা ইউনিয়নের খলশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, রাশেদুল বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। গতকাল বিকেলে হঠাৎ 'জয় বাংলা' স্লোগান দিয়ে ওঠে। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়।
পরে স্থানীয়রা 'জয় বাংলা' স্লোগান দিতে নিষেধ করলেও সে তাতে কর্ণপাত না করে স্লোগান দিতে থাকে। স্থানীয় জনগণ তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে রাশেদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী বলেন, গতকাল সন্ধ্যায় রাশেদুল ইসলাম নামে এক যুবক বালুভরা বাজারে হঠাৎ 'জয় বাংলা' স্লোগান দেয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে বালুভরা বাজার থেকে আটক করা হয়।
তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে পুলিশের সামনেই 'জয় বাংলা' স্লোগান দিতে থাকে এবং সে আরও বলে যতদিন বাঁচব 'জয় বাংলা' স্লোগান দিব। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪