
নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বদলগাছী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, বদলগাছী উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মো. ফেরদৌস হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে পুলিশ প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪