
বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে আ.লীগ কর্মীসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক তিন আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে জয়পুরহাট সহ বদলগাছীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বদলগাছী থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, গোবরচাঁপাহাট এ ককটেল বিস্ফোরণ মামলায় সদর ইউনিয়ন পরিষদের মেম্বার সোহাসা গ্রামের মৃত তায়েজ উদ্দীনের ছেলে আ.লীগ কর্মী আয়তুল হোসেন (৪৮), উপজেলার বালুভরা ইউনিয়নের পারসোমবাড়ী এলাকার মৃত অজিত কুমারের ছেলে শ্রী বাধন কুমার (৩০), জগৎনগর এলাকার মৃত জিয়ার আলীর মেয়ে কেয়া পারভিন (৩২) ও বিলাশবাড়ী ইউনিয়নের পশুরামপুর গ্রামের আশিদুর রহমানের ছেলে সুমন হোসেন (২৮)। সুমন হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এবং অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি কেয়া পারভিন ও শ্রী বাধন ঘোস।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে বদলগাছী থানার (ওসি) শাহজাহান আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে জয়পুরহাট এলাকায় পরিচয় গোপন করে গত এক বছর ধরে সাজাপ্রাপ্ত আসামি সুমন হোসেন বসবাস করছে। থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। একই রাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই আসামিকে তাদের নিজ বাড়ী থেকে আটক করা হয়। আর গোবরচাঁপাহাট এ ককটেল বিস্ফোরণ মামলায় আয়তুল হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, তাদের গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪