
নিজস্ব প্রতিবেদক,
বদলগাছী উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে কর্ম সৃজন প্রকল্পের বরাদ্দ না আসায় উক্ত প্রকল্পের আওতায় ১ হাজার ১৮৯ জন শ্রমিক বেকার হয়ে পড়ায় তারা তাদের পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, প্রতি অর্থ বছরের জুলাই/আগষ্ট মাসে কর্ম সৃজন প্রকল্পের বরাদ্দ আসতো। কিন্তু ২০২৪-২০২৫ অর্থ বছরের ৬ মাস পেরিয়ে গেলেও অদ্যবধি কর্ম সৃজন প্রকল্পের বরাদ্দ আসে নাই। ফলে উপজেলার ৮টি ইউনিয়নের রাস্তা ঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প গ্রহন করতে না পারায় উপজেলার ১ হাজার ১৮৯ জন শ্রমিক বেকার হয়ে পড়েছে। কর্ম সৃজন প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতিজন শ্রমিক প্রতিদিন ৪০০ টাকা মজুরীতে প্রথম পর্যায়ে ৪০ দিন এবং দ্বিতীয় পর্যায়ে ৪০ দিন মোট ৮০ দিন কাজ করে ৩২ হাজার টাকা পেত।
কর্মসৃজন প্রকল্পের ঝাড়ঘরিয়া গ্রামের শ্রমিক মোছা. বেলী, নেপুন চন্দ্র মন্ডল, ফরিদা ও চকতাহের গ্রামের মো. সানোয়ার হোসেন বলেন, কর্ম সৃজন প্রকল্পের কাজ না হওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে জীবন যাপন করছেন। উপজেলায় কর্ম সৃজন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতি অর্থ বছরে ৮০ দিনে ১ হাজার ১৮৯ জন শ্রমিকের জন্য ৩ কোটি ৮০ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ আসতো। যা দিয়ে উপজেলায় দৃশ্যমান উন্নয়ন কর্মযজ্ঞ চলতো। বরাদ্দ না আসায় তা এখন বন্ধ রয়েছে।
অপর দিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সংস্কারের জন্য টি,আর ও কাবিখা প্রকল্পের কোনও বরাদ্দ এখন পর্যন্ত না আসায় অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ বন্ধ থাকায় শতশত শ্রমিক বেকার হয়ে পড়েছে। ফলে তারাও আর্থিক সংঙ্কটে পড়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, কর্মসৃজন এবং কাবিখা, টিআর প্রকল্পের জুলাই/আগষ্ট মাসে বরাদ্দ আসতো। কিন্তু ২০২৪-২০২৫ অর্থ বছরের বরাদ্দ না আসায় কোনও কাজ শুরু করা যায় নি। বরাদ্দ এলেই প্রকল্প গ্রহণ করে কাজ শুরু করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪