নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছী উপজেলার অন্যতম বৃহৎ ও স্বনামধন্য সংগঠন বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বেলা ১২টায় উপজেলার অক্সফোর্ড মডেল স্কুলে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালকগণ উপস্থিত থেকে মতামত প্রদান করেন। তাদের সর্বসম্মত সিদ্ধান্তে ২০২৬-২০২৭ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন হাফিজার রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃ ফরহাদ হোসেন।
দুই বছর মেয়াদী ১৬ সদস্যবিশিষ্ট এ কমিটির সহ-সভাপতি হিসেবে বহাল রয়েছেন এস. এম. দুলাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সুজাইদ হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শফিউল ইসলাম দিপু এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মতিন।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে তসলিমা পারভীন এবং প্রচার সম্পাদক হিসেবে মোঃ ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জাকিয়া আফরিন, মোঃ শামীম হোসেন, মোছাঃ ফেন্সি আক্তার, অজয় সরকার, নেপাল চন্দ্র সরকার, মোঃ বেলাল হোসেন, মোঃ ফারুক হোসেন এবং মাসুম আল সাদাত।
সভায় বদলগাছী উপজেলার মোট ১৮টি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালকগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত কিন্ডারগার্টেন/বেসরকারি বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪