
নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন (বদলগাছী-মহাদেবপুর) ৪৮- নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য জনাব মো. ফজলে হুদা বাবুল ।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব ইসরাত জাহান ছনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব কৃষিবিদ মো. সাবাব ফারহান । তিনি জানান, ২০২৫-২৬ ইং অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে হতে খরিপ মৌসুমে পাট, উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাবাব ফারহান জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত উপকরণের মধ্যে ১০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১কেজি পাট বীজ, ৫কেজি ডিএপি, ৫কেজি এমওপি, ৪২০০ জনের মাঝে জনপ্রতি ৫কেজি উফশী আউশ ধান বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি, ৪০ কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি গ্রীষ্মকালীন মুগ বীজ, ১০কেজি ডিএপি, ৫কেজি এমওপি, ও ৩০ জনের মাঝে জনপ্রতি ১কেজি তিল বীজ, ১০কেজি ডিএপি, ৫০কেজি এমওপি রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলায় সর্বমোট ৪৩৭০ জন কৃষককে পর্যায়ক্রমে এই প্রণোদনা দেওয়া হবে। এতে উপজেলার ০৮টি ইউনিয়নের কৃষকরা উপকৃত হবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নানা ধরনের প্রণোদনা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, “কৃষক আমাদের প্রাণ। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও জানান, দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, সরকার কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকরা আরও দক্ষ ও আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরাফাত রহমান, জাহিদুল রহমান , মানিক হোসেন , রানা পারভেজ, মো. নাজমুল হক সহ অন্যান্যরা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪