নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছীতে ক্লাস্টার কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২১শে ডিসেম্বর ২০২৪খ্রি: রোজ শনিবার কোলা বিজলী উচ্চ বিদ্যালয়ে অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় । এ পরীক্ষায় কোলা ডিজিটাল কিন্ডারগার্টেন স্কুল, রিসাহ্ কিন্ডারগার্টেন স্কুল, রহিমা কিন্ডারগার্টেন স্কুল, বর্ণমালা প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন স্কুল সহ অন্যান্য কিন্ডারগার্টেন স্কুলের বাছাইকৃত প্রায় দুইশত পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষায় হল সচিবের দায়িত্ব পালন করেন মোঃ নাসির উদ্দিন। অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুম আল সাদাত -এর নিকট বৃত্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে এধরনের পরীক্ষা জরুরি ছিল। ভবিষ্যতেও এমন পরীক্ষার ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা বলেন, বছর শেষে এমন বৃত্তি পরীক্ষার ব্যবস্থা যেন অব্যাহত থাকে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪