নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছীতে ক্লুলেস হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বদলগাছী থানা পুলিশের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ৩১ আগস্ট'২৪ দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় উপজেলার মথুরাপুর ইউনিয়নের নয়ানশহর গ্রামে নিজ শয়ন ঘরে অজ্ঞাতনামা ব্যক্তিরা আফরোজা বেগম (৫৭) এর গলা কেটে হত্যা করে ফেলে রেখে চলে গেছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ থানায় নিয়ে যায়। নিহত আফরোজা আক্তার ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের স্ত্রী।
উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের বোনের লিখিত এজাহারের সূত্র ধরে হত্যার মূল রহস্য উদঘাটনে থানা পুলিশ তদন্তে নামেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) নিহার চন্দ্র তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপনে ও প্রকাশ্যে তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানার একটি চৌকস টিমসহ জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন মুনঝাড় এলাকা হতে ০৭/০১/২০২৫ খ্রিঃ তারিখে সংশ্লিষ্ট থানার পুলিশ ফোর্সের সহায়তায় ক্লুলেস হত্যা মামলার আসামী নিহতের আপন ছেলে মোঃ মিজানুর রহমান ওরফে মিজান (৩৯) কে গ্রেপ্তার করে থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার ঘটনাটি সে নিজে হাতেই ঘটিয়েছে মর্মে স্বীকারোক্তি প্রদান করেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে ০৮/০১/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে তোলা হলে ফৌঃ কাঃ বিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং বিজ্ঞ আদালত আসামীকে জেলা হাজতে প্রেরণ করে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪