নিজস্ব প্রতিবেদক, বদলগাছী (নওগাঁ)
নওগাঁর বদলগাছীতে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল সোয়া ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি।
সভায় বক্তব্য দেন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, বিএমডিএ এর উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, বদলগাছী সরকারি কলেজের প্রভাষক মো. দৌলত হোসেন, বদলগাছী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, বিলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান (কেটু) প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪