
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে পারিবারিক কলহের জেরে বৃষ্টি পারভীন (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর পারিচা গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বৃষ্টি পারভীন ওই গ্রামের সুমন হোসেনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বৃষ্টির সঙ্গে তার শাশুড়ির পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এর কিছু সময় পর সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বৃষ্টি নিজ শয়নকক্ষে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়।
বিষয়টি প্রথমে প্রতিবেশীদের নজরে আসে। জানালা দিয়ে ঘরের ভেতর বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাঁরা চিৎকার করে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।
খবর পেয়ে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) ও এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে বৃষ্টি পারভীনের মরদেহ উদ্ধার করে।
বদলগাছী থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে পারিবারিক বিরোধসহ অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪