নিজস্ব প্রতিবেদক,
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়।
[caption id="attachment_10914" align="aligncenter" width="300"]
oppo_0[/caption]
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানীর সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারি সার্জন নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, ওসি’র প্রতিনিধি এসআই মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উদ্যোক্তা, খামার মালিক ও গণমাধ্যমকর্মীরা।
[caption id="attachment_10915" align="aligncenter" width="300"]
oppo_0[/caption]
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন পদ্ধতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বদলগাছীতে যেন প্রতিটি মানুষ বিনামূল্যে প্রয়োজনীয় ভেটেরিনারি সেবা পায়, এ বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।”
তিনি আরও বলেন, উদ্যোক্তা তৈরি, খামার উন্নয়ন, রোগ প্রতিরোধ, কৃমিনাশক ও টিকা কার্যক্রম জোরদারে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সচেষ্ট থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন জাতের গবাদিপশু ও পাখির প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে গবাদিপশুর টিকা প্রদান, হাঁস-মুরগির টিকা ও কৃমিনাশক বিতরণ, ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪