
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী (নওগাঁ)
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেল পাঁচটায় উপজেলা দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর এবং সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বদলগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. ইলিয়াস হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার বায়তুলমাল সেক্রেটারি ও বদলগাছী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সহসভাপতি ও বদলগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম, বদলগাছী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইয়াছিন আলী এবং উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আহসান হাবীব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব।
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪