নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা বেগমের বিরুদ্ধে জাল সনদে দীর্ঘ ১৮ বছর ধরে চাকরি করার অভিযোগ উঠেছে। তিনি ২০০৮ সালে নিয়োগ নিয়ে এমপিওভুক্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকা সরকারি বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর সবুজ হোসেন নামে একজন লিখিত অভিযোগ দায়ের করলে, তা তদন্তে নেমেছে শিক্ষা বিভাগ।

অভিযোগে বলা হয়, ফাতেমা বেগম ২০০৬ সালে পাস করা একটি জাল শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করেন, যার রোল নম্বর ২১০১০১১৭ ও নিবন্ধন নম্বর ৬১০৪২২৮। এনটিআরসিএ’র ওয়েবসাইটে রোল নম্বর যাচাই করে কোনো বৈধতা মেলেনি।
অভিযুক্ত শিক্ষক ফাতেমা বেগম বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু'র স্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে তথ্য দেবো।"

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, "তিন কর্মদিবসের মধ্যে সনদের কপি চাওয়া হয়েছে। যাচাই করে জাল প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪