নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছীতে ডাব গাছ থেকে পড়ে এক ব্যক্তির নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) ভোরে বদলগাছী উপজেলার খামার আক্কেলপুর গ্রামের (মণ্ডলপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৪৫)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েমের ছেলে।
স্থানীয়রা জানা যায়, রবিবার ভোরে মুসা নামক এক ব্যক্তির পুকুরপাড়ের ডাব গাছে উঠেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ডাব চুরি করার সময় তিনি গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সকালে স্থানীয়রা গাছের নিচে ডাবসহ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব গাছে ওঠার সময় পা ফসকে পড়ে ওই ব্যক্তি মারা যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪