বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদকসেবীকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
২৩ ফেব্রুয়ারি (রবিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন ফার্নিচার দোকান ঘরে অভিযান চালিয়ে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি।
সাজাপ্রাপ্ত তিনজন হলো, উপজেলা সদর এলাকার আবু বক্করের ছেলে ওমর ফারুক (৩২), চাকরাইল গ্রামের হাসেম চৌধুরীর ছেলে মিয়াদ চৌধুরী (৩২) ও জয়পুরহাট জেলার সদর এলাকার আবু বক্করের ছেলে রিপন হোসেন (৩৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ছনি জানান, তারা তিনজন ফার্নিচার দোকানের ভিতরে মাদক সেবন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে হাতেনাতে ধরা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওমর ফারুক ও মিয়াদ চৌধুরীকে চারশত টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং রিপন হোসেনকে দুইশত টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪