বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মোরসালিন (সানি) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কলেজ ছাত্র মোরসালিন (সানি) উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের দেলোয়ার হোসেন (ফারুক) এর ছেলে।
মেয়েটির বাবা জানায়, আমি কর্মক্ষেত্র টাঙ্গাইলে থাকি। গত ১৪ মে (বুধবার) বিকালে আমার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তপাত সহ শারীরিক সমস্যা হচ্ছে। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে ডাক্তারের পরামর্শে জরুরী ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।
মেয়ে জানায়, তাকে বিয়ের প্রলোভন দিয়ে কোলা বাজারের পাশে বসবাসরত ফারুকের ছেলে মোরসালিন (সানি) ধর্ষণ করেছে। গত বুধবার দুপুরে তাদের বাড়িতে পরিবারের অন্য কেউ না থাকার সুযোগে মোরসালিন গল্প করার জন্য স্কুল ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। মোরসালিন উচ্চ মাধ্যমিকে লেখা-পড়া করে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি বলেন, সপ্তম শ্রেণির ছাত্রীর সাথে সানি'র প্রেমের সম্পর্ক আছে। মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতো তারা।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ওই মেয়ে স্বীকারোক্তি দিয়েছে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। সে আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়ের বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা করেছে। মোরসালিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪