ফিরোজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার কর্মরত সাংবাদিগণের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
১৫ জানুয়ারি (বুধবার) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের নিকট থেকে বদলগাছী উপজেলার অনিয়ম, দুর্নীতি, শিল্প, সাহিত্য চর্চা, সংস্কৃতি ও নাগফজলী আম উন্নয়ন বিষয়ক মতামত শোনেন। আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে ভাবনাগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি সাংবাদিকদের আশ্বস্ত করেন। তারমধ্যে নাগফজলী আম ও বাঁশ শিল্পের উৎপাদন বিষয়ে দ্রুতই কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, 'সাংবাদিক সংস্থা বদলগাছী'র যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ বুলুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪