নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছীতে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই চক্রের ৭ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ৩ জানুয়ারি রাত ৮ টার দিকে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বদলগাছী থানার মথুরাপুর এলাকায় রাস্তার উপর অজ্ঞাত ৭ থেকে ৮ জন পুলিশ পরিচয়ে ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের নুর ইসলামকে থামিয়ে নগদ ৩৭ হাজার ১৮০ টাকা, ১০০ সিসি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন ছিনতাই করে। পরবর্তীতে এ ঘটনায় থানায় একটি মামলা হলে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ওই ৭ সদস্যকে আটক করে পুলিশ।
আটককৃতদের কাছ থেকে একটি ১০০ সিসি মোটরসাইকেল, একটি প্লাস্টিকের পিস্তল, ২ টি স্মার্ট ফোন, নগদ ১৫ হাজার টাকা ও একটি ওয়াকিটকিসহ পুলিশ পরিচয়ে ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪