
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে নওগাঁর বদলগাছীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বদলগাছী সদর ইউনিয়নের সোহাসা ও জিয়ল বালুপাড়া গ্রামে আয়োজিত ওই বৈঠকে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম বুলেট।
বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪