নিজস্ব প্রতিবেদক
নওগাঁর বদলগাছী উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বদলগাছী থানায় এজাহার দিয়েছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে নুর আলম (৫২) গত বৃহস্পতিবার দুপুরে ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। ভুক্তভোগী আমেনা (ছদ্মনাম) মাঠের কাজ শেষে বাড়িতে ফিরে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে নুর আলম সীমানাপ্রাচীর টপকে ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারের বরাতে জানা যায়, বাড়িতে ঢুকে নুর আলম ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় অভিযুক্ত তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে নুর আলম সেখান থেকে পালিয়ে যান।
পরে প্রতিবেশীরা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪