নিজস্ব প্রতিবেদক, বদলগাছী (নওগাঁ)
নওগাঁর বদলগাছী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের (৭৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে স্ট্রোকজনিত কারণে তিনি নিজ বাড়িতে মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার কোমারপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় পুলিশ সদস্যদের গার্ড অব অনার প্রদান করা হয়।
দাফনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এলাকায় একজন সজ্জন ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪