
নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী হাশেম রেজা (৪২) কে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার সময় নিজ বসতবাড়ি থেকে ৩কেজি ২০০গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত হাশেম রেজা উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার সময় বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম, এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযানে হাশেম রেজাকে তার বাড়ির সামনে তল্লাশি করে তার ডান হাতে থাকা বাজারের ব্যাগের ভিতর থেকে ৩কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, আসামি হাশেম রেজা তার স্থায়ী ঠিকানা দেউলিয়া গ্রামে বাড়ি হলেও সে দীর্ঘদিন যাবত কৌশলে বদলগাছী থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নওগাঁ সদরের উকিলপাড়া এলাকায় ভাড়া থেকে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে আসামির নামে থানায় মামলা রুজু করে আজ দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪