নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বদলগাছী কমিউনিটি সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন মুক্তার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ হায়দার টিপু।
কর্মীসভায় উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপজেলা যুবদলের পদপ্রত্যাশীরা অংশগ্রহণ করেন। এ সময় পদপ্রত্যাশীরা তাদের নিজেদের রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা, দলের দুঃসময়ে ভূমিকা, ত্যাগ-তিতিক্ষা ও প্রতিকূল পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার স্মৃতিচারণ করেন।
বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলার যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪