
শহীদুল ইসলাম, বদলগাছী, নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলগাছী চৌরাস্তা মোড়ে এ অভিযান চালানো হয়। আটক যুবকের নাম মো. পলাশ হোসেন (২২)। তিনি বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মোনা।

যৌথবাহিনী জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে বদলগাছী চৌরাস্তায় তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনক আচরণের কারণে পলাশ হোসেনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ২ হাজার ৫৮০ টাকা নগদ অর্থ ও ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক মাদক বহনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে যৌথবাহিনী। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা মাদক বিক্রির উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। যৌথবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪