নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ‘শিক্ষক ঐক্য, সুস্থ জাতি, শক্তিশালী ভবিষ্যৎ, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সমন্বয়ক, জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ এবং বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মো. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ক্রীড়া অফিসার, জনাব মো. আরিফুজ্জামান তুয়ার, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব অঞ্জন কুমার কুণ্ডু। সভাপতি, বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন, নওগাঁ জেলা শাখা জনাব মো. সামসুল আলম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন, নওগাঁ জেলা শাখা জনাব মো. নাজমুল হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মামুনুর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. বেলাল হোসেন সদস্য সচিব নওগাঁ জেলা শাখা।
অনুষ্ঠানে মো. ফারুক হোসেনকে সভাপতি ও আহসান হাবীব শিপলুকে সাধারণ সম্পাদক করে উপজেলা শাখার ১২ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এসময় শারীরিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪